কেনা ভ্যাকসিনের প্রথম চালান এলো ঢাকায়

কেনা ভ্যাকসিনের প্রথম চালান এলো ঢাকায়

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:০০

ঢাকায় এসে পৌঁছেছে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট থেকে কেনা করোনা ভ্যাকসিনের প্রথম চালান।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৭ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভ্যাকসিন নিয়ে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ২০ জানুয়ারি দেশে আসে ইন্ডিয়া সরকারের উপহার দেওয়া ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন। সেরাম থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড নামের এই ভ্যাকসিন দেশে সরবরাহ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে করোনা ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading