চীন ও ইন্ডিয়ার সীমান্তে ফের উত্তেজনা

চীন ও ইন্ডিয়ার সীমান্তে ফের উত্তেজনা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩০

ইন্ডিয়ার সিকিম রাজ্যের সীমান্তে দেশটির সীমান্তরক্ষীদের সাথে চীনের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। খবর ইন্ডিয়ান গণমাধ্যম।

ইন্ডিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ইন্ডিয়ান বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা; এ সময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে উত্তর সিকিমের নকু লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল চীনের গণমুক্তি ফৌজের সেনারা, কিন্তু ইন্ডিয়ান বাহিনী তাদের প্রতিরোধ করে।

এ সময় দু’পক্ষের সংঘর্ষে চীনা বাহিনীর অন্তত ২০ জওয়ান জখম হন বলে ইন্ডিয়ান সেনা সূত্রটি জানিয়েছে। ভারতের দিকে জখম হন ৪ জওয়ান। এরপর চীনা সেনারা পিছু হটে।

তারপর থেকে নকুলা সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

বিরূপ আবহাওয়ার মধ্যেই ইন্ডিয়ার জওয়ানরা সীমান্তে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত বছরের মাঝামাঝি উত্তর ভারতের লাদাখে ইন্ডিয়া-চীন সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ ইন্ডিয়ান সেনা নিহত হয়েছিল। ওই সংঘর্ষে তাদেরও কিছু সেনা হতাহত হয়েছে বলে চীন স্বীকার করলেও সঠিক সংখ্যা প্রকাশ করেনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading