লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড এনার্জি লিমিটেড
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৩
৬০০ কোটি টাকার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (২৫ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড পাওয়ার সহযোগী কোম্পানিটির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। কোম্পানিটি সহযোগী কোম্পানির লভ্যাংশ থেকে ৫৯৪ কোটি টাকা পাবে।

