কারাগারে নারী সাক্ষাতের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে নারী সাক্ষাতের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:০৫

কারাগারে হল-মার্ক কর্মকর্তা তুষার আহমেদের নারী সাক্ষাতের বিষয়ে দোষী কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এ ঘটনায় ইতিমধ্যে কারাগারের জেল সুপার, ডেপুটি জেলসুপার, প্রধান কারারক্ষীসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। জেলকোড অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রসঙ্গত, মহামারীর মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও চলতি মাসের শুরুতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় তুষারের সঙ্গে এক নারীর সাক্ষাতের ভিডিও প্রকাশিত হলে তা আলোচনার জন্ম দেয়। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading