পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিবেন জন কেরি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৪৮
আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ।
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার ক্ষমতা গ্রহণের পরে জন কেরিকে তার জলবায়ু উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বাইডেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেন। অন্যদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন কেরি ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন।

