দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৮

ট্রাকের ধাক্কায় দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা এলাকায় একটি মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) এবং মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে একটি ১৫০ সিসি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। ঘটনার পর স্থানীয় জনতা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা এবং বিরল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading