নগদ লভ্যাংশ পাঠিয়েছে ফার্মা এইড
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৫৩
সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

