লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড জামালপুর পাওয়ার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:১৫
লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড। কোম্পানিটি ১৫০ কোটি টাকার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (২৭ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড পাওয়ার সহযোগী কোম্পানির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। কোম্পানিটি সহযোগী কোম্পানির লভ্যাংশ থেকে ১৪৮ কোটি টাকা পাবে।

