পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:১০

মার্কিন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের বিয়ে নিয়ে খেয়ালীপনা স্বভাব। আবারও বিয়ে করেছেন পামেলা। তবে পঞ্চমবারের এ বিয়েতে কোনো অনুষ্ঠান করেননি। শোনা গিয়েছে, গোপনেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। সেটাও বেশ কিছু দিন আগে। গত বছরের শেষে।

কখনো ভুল বোঝাবুঝিতে কখনোবা অর্থের লোভে তিনি স্বামীদের ডিভোর্স দিয়েছেন। সেসব নিয়ে অনেক ঘটনা রটনা হয়ে আছে এ হলিউড তারকার জীবনের রঙিন পাতায়।

পামেলা জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন তার দেহরক্ষী ড্যান হেহার্স্ট-কে। লকডাউনের সময় থেকে পামেলার সঙ্গেই ছিলেন ড্যান। তিনি পামেলার নিরন্তর খেয়াল রাখতেন। মডেল-অভিনেত্রী নাকি তার সঙ্গে থাকতে পেরে খুবই খুশি। সেই খুশি থেকেই প্রেম ও বিয়ে।

এই নিয়ে পঞ্চমবার বিয়ে করলেন পামেলা। যদিও সে কথা তিনি নিজে স্বীকার করেন না। তার মতে, এটি তার চতুর্থ বিয়ে। এর আগে টমি লি, বব রিচি এবং রিক সালোমনকে বিয়ে করেছিলেন পামেলা। কিন্তু তাদের মধ্যে রিককে দু’বার বিয়ে করেন পামেলা। ২০০৭ এবং ২০১৩ সালে।

তারপর তিনি বিয়ে করলেন ড্যানকে। সেই হিসেবে এটা তার পঞ্চম বিয়েই হওয়ার কথা। যদিও বছর খানেক আগে তিনি জন পিটার্সকে বিয়ে করেছিলেন বলে শোনা গিয়েছিল। তবে সেই খবর ঘোষণার ১২ দিন পরে পামেলা জানান, জনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে। তারা নাকি আইনি পদ্ধতিতে বিয়েও করেননি।

এবার আর তেমন নয়, ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনিভাবেই বিয়ে করেছেন পামেলা। গণমাধ্যমে জানিয়েছেন তিনি।

২৫ বছর আগে নিজের ঠাকুমা-ঠাকুরদার থেকে যে বাড়িটি পামেলা কিনেছিলেন, সেখানেই আছেন ড্যানের সঙ্গে। এখানেই তার নতুন সংসার সেজে উঠেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading