আমেরিকা সফরে যাচ্ছেন সেনাপ্রধান

আমেরিকা সফরে যাচ্ছেন সেনাপ্রধান

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৯:৪০

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাচ্ছেন।

আমেরিকার সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে এই সফরে শুক্রবার তিনি ঢাকা ত্যাগ করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান এই সফরে আমেরিকার অফিস অব দি সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেবেন।

এছাড়া তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করবেন। আমেরিকার সেনাপ্রধানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাত করবেন এবং আলোচনায় অংশ নেবেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading