বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১২:২৫

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার এক বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে পাঠানটুলির বংশাল পাড়ায় জনৈক নেজাম খানের ভবনের ছাদে এই কারখানায় অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। এই বাড়ি থেকে দুটি এলজি, পিস্তলের অংশ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মোহাম্মদ মহসিন জানান, গভীর রাতে ওই এলাকায় এলোপাতাড়ি গুলির শব্দ পেয়ে নেজাম খানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই সময় ওই বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এই সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading