শ্রুতির নতুন প্রেমিক শান্তুনু

শ্রুতির নতুন প্রেমিক শান্তুনু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৩:৪৫

ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ২৭ জানুয়ারি ছিল এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে নতুন প্রেমিকের সঙ্গে দেখা গেছে তাকে। তিনি আর কেউ নন শ্রুতির বন্ধু শান্তুনু হাজারিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মুম্বাইয়ের রাস্তায় হাতে হাত রেখে তাদের হাঁটতে দেখা গেছে। শুধু তাই নয়, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শান্তুনুর সঙ্গে একটি ছবিও পোস্টে করেছেন শ্রুতি। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে।

এছাড়া শ্রুতির সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শান্তুনু। ছবিতে দু’জনকে আলিঙ্গন করতে দেখা গেছে। ক্যাপশনে একটি কালো হার্ট ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন।’

প্রসঙ্গত, শান্তুনু হাজারিকা পেশায় একজন ডুডল আর্টিস্ট এবং ইলাস্ট্রেটর। ২০১৪ সালে ডুডল আর্ট প্রতিযোগিতায় সেরার পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া গুয়াহাটি আর্ট প্রজেক্টের সহকারী প্রতিষ্ঠাতা তিনি। উত্তর ভারতে আর্ট কমিউনিটি তৈরি করায় এই প্রজেক্টের কাজ। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও শেষ পর্যন্ত ইলাস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়া র‌্যাপার হিসেবেও তার পরিচিতি রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading