শক্তিশালী পুঁজিবাজার গঠনের কাজ চলছে: শেখ শামসুদ্দিন আহমেদ

শক্তিশালী পুঁজিবাজার গঠনের কাজ চলছে: শেখ শামসুদ্দিন আহমেদ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:৫০

একটি শক্তিশালী পুঁজিবাজার গঠন করার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলে ‘বিআইসিএম রিসার্চ সেমিনার সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিএসইসি কমিশনার প্রফেসর ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বর্তমান কমিশন পুঁজিবাজারকে প্রকৃত শক্তিশালী করার জন্যে কর্পোরেট গভর্নেন্স কোড রিভিশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন অর্থায়নের উপায় বের করতে ক্রমাগত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এর মাঝেই এসএমই বোর্ড এর রুলস করা হয়েছে এবং এমনকি এনজিও দের অর্থায়নের ব্যাপারেও পদক্ষেপ নেয়া হয়েছে। সেমিনারে সকলেই আগামী দিনগুলোতে পুঁজিবাজারের আরও শক্তিশালী ভূমিকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গবেষক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আলোচনায় ড. ফরাসউদ্দিন বলেন, পুঁজিবাজারের গভর্নেন্সের অভাব, ব্যাংকিং ব্যবস্থার সাথে অন্যায্য প্রতিযোগীতা এবং নানা সময়ে বাজারের ধ্বস। এসব কারনে পুঁজিবাজার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি।

এসময় বিআইসিএমের অনুষদ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading