‘তাইওয়ানকে কেউ চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেই তার সাথে যুদ্ধ অনিবার্য’

‘তাইওয়ানকে কেউ চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেই তার সাথে যুদ্ধ অনিবার্য’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:২০

তাইওয়ানকে কেউ চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেই তার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। একইসঙ্গে চীনের সামরিক বাহিনী তাইওয়ানের ব্যাপারে সকল উস্কানি এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতাকামীদের সতর্ক করে বলেন, আগুন নিয়ে যারা খেলবে, তারা নিজেরাই পুড়বে। তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পরিণাম যুদ্ধ। খবর রয়টার্স-এর।

তাইওয়ানের কাছে চীনের সাম্প্রতিক সামরিক উপস্থিতি এবং চীনের বিরুদ্ধে লড়াইয়ে তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়া দেশগুলোর পাশে থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির মধ্যেই এমন হুঁশিয়ারি দিল বেইজিং।

তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের সমর্থনে কিয়ান বলেন, তাইওয়ান প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি দেখভাল এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা সুরক্ষায় চীনের এ পদক্ষেপের যৌক্তিকতা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading