ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:৩০

ট্রাকচাপায় ঝিনাইদহ সদর উপজেলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মধুপুর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সদর থানার ওসি মিজানুর রহমান।

নিহত ইমন আহম্মেদ রবিন (১৮) জেলা শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ নিয়ে ওসি মিজানুর বলেন, রবিন মোটরসাইকেলে করে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন রবিন। এ সময় বিপরীত আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মিজানুর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading