বিএসআরএমের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

বিএসআরএমের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:৫২

চলতি ২০২০-২১ হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। হিসাববছরের প্রথমার্ধের মুনাফা থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading