ঈদে মুক্তি পাচ্ছে ‘আগুন’

ঈদে মুক্তি পাচ্ছে ‘আগুন’

উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৩:০৯

শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবি ‘আগুন’ মুক্তি পাচ্ছে ঈদে। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটির প্রযোজক এনামুল হক আরমান। পরিচালক নিশ্চিত করেছেন ছবিটি শেষ হচ্ছে এবং এ ঈদেই মুক্তি পাবে।

এনামুল হক আরমান ক্যাসিনো কান্ডে জেলে। তাই অনেকদিন ধরে ছবিটির শুটিং বন্ধ।

বদিউল আলম খোকন জানান, ছবিটির ইতোমধ্যে ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আমরা সামনের মাসেই বাকি শুটিং করার পরিকল্পনা করছি। আশা রয়েছে এ ঈদে মুক্তির।

২০১৯ সালের ২৯ জুলাই ঢাকার একটি অভিজাত হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading