রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:২০
রাজধানীতে বিক্রি ও সেবনের দায়ে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। এসময় তাদের কাছ থেকে ১০১৭ পিস ইয়াবা, ১৮২ গ্রাম ৪০৯ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৫৬৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল (৫ লিটার) দেশি মদ উদ্ধার করা হয়।

