ভোট বর্জনের পরে জয়ী দুই কাউন্সিলর প্রার্থী

ভোট বর্জনের পরে জয়ী দুই কাউন্সিলর প্রার্থী

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৯:২০

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থী শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ভোট বর্জন করেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা যায় দুই কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী ওই দুই কাউন্সিলর প্রার্থীর একজন ২নং ওয়ার্ডের (তুলশীডাঙ্গা পূর্ব ও বাজার) আসাদুজ্জামান তুহিন। তিনি ‘পাঞ্জাবি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩৯ ভোট। অন্যজন হলেন ৩নং ওয়ার্ডের (গদখালী) রফিকুল ইসলাম। রফিকুল উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৬ ভোট। এনিয়ে রফিকুল ইসলাম পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হলেন।

শনিবার সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে কলারোয়া পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নানান অভিযোগও বাড়তে থাকে। বিভিন্ন অভিযোগে দুপুরের আগেই বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী শেখ শরীফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী নার্গিস সুলতানা পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

একই সময় ২নং ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থী ও ৩নং ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। আসাদুজ্জামান তুহিন ও রফিকুল ইসলাম ভোট বর্জরে ঘোষণা দেয়ার সময় কেঁদে ফেলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading