হাসপাতাল ছেড়েছেন সৌরভ
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৩৭
অবশেষে হাসপাতাল ছাড়লেন ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এক মাসের ব্যবধানে আবারও বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
জানা গেছে, রবিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে তিনি নিজের গাড়ি করে হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে গত ২৭ জানুয়ারি বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ। পর দিন (২৮ জানুয়ারি) অ্যানজিওপ্লাস্টি এবং আরও দুটি স্টেন্ট বসান চিকিৎসকেরা।

