বাংলাদেশ থেকে টিকা নিতে চায় হাঙ্গেরি ও বলিভিয়া

বাংলাদেশ থেকে টিকা নিতে চায় হাঙ্গেরি ও বলিভিয়া

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৪:৪২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন হাঙ্গেরি পাঁচ হাজার করোনাভাইরাসের টিকা চেয়েছে বাংলাদেশের কাছে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও টিকা চেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের পরে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শাহরিয়ার আলম এসব কথা জানান।

তিনি বলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে চেয়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

বাংলাদেশে দেওয়া হচ্ছে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা। ইতোমধ্যে সরকারের কেনা ৫০ লাখ ডোজ এবং উপহার হিসেবে ইন্ডিয়ার পাঠানো ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি বিএনপি-জামায়াতের নেতাতের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকনিসর নিয়ে কী রকম রটনা করছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading