অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমির

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমির

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৫:২৪

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকি।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ভর্তি করা হয় কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতের আমিরকে।

বাবুনগরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে জানিয়ে এনামুল হাসান বলেন, “বুধবার রাতে হুজুরের জ্বর হয়েছিল, সাথে বমিও ছিল। শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় উনাকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু পরীক্ষা করানো হয়েছে, সেগুলোর রিপোর্ট পেলে চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা ও হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালক আহমদ শফী মারা যান। তার আগের দিন শফীর অব্যাহতি এবং তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানির বহিষ্কার দাবিতে মাদ্রাসায় বিক্ষোভ করে শিক্ষার্থীদের একটি অংশ। অসুস্থতার কারণ দেখিয়ে মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন ‘বড় হুজুর’ শফী। পরে নেতৃত্বের প্রশ্নে হেফাজতে ইসলামী বিভক্ত হয়ে পড়ে এবং একাংশের সম্মেলনের মধ্য দিয়ে আমিরের পদে আসেন জুনাইদ বাবুনগরী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading