বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২২ লাখ ১৭ হাজার
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৫:১৩
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৮০১ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ১৭ হাজার ৭৪৬ জনে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে রবিবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।
প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৩৯ হাজার ৪২০ জন মৃত্যুবরণ করেছেন।

