মিয়ানমারে বন্ধ সব ব্যাংক

মিয়ানমারে বন্ধ সব ব্যাংক

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৪:২১

মিয়ানমারে বন্ধ করে দেওয়া হয়েছে সব ব্যাংক। সামরিক অভ্যুত্থান, জরুরি অবস্থা ঘোষণা ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির আটকের পর দেশটিতে
ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ব্যাংক বন্ধের কারণ হিসেবে ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কের কথা বলা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

অ্যাসোসিয়েশনের ওই ঘোষণায় বলা হয়, মিয়ানমার ব্যাংক অ্যাসোসিয়েশনের সব সদস্য আজ ১ ফেব্রুয়ারি থেকে সর্বসম্মতিক্রমে তাদের ব্যাংক বন্ধ করছে।

মিয়ানমারের সেনাবাহিনী সোমবার দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট ও আরও কয়েকজন মন্ত্রীকে আটকের পর এই ঘোষণা দেওয়া হয়।

অং সান সু চির আটকের পর থেকে দেশটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এএফপির খবরে জানা যায়, নেটব্লকস নামের এক নাগরিক সংগঠন বলছে, স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি ভোররাতে টেলিযোগাযোগ ব্যাহত হয়। মিয়ানমারের রাজধানী নেপিডোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading