দ্বিতীয়বার বাবা হলেন কপিল শর্মা

দ্বিতীয়বার বাবা হলেন কপিল শর্মা

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৪:৪৩

ইন্ডিয়ার টেলিভিশনের কমেডি কিং কপিল শর্মা দ্বিতীয়বার বাবা হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই খবর জানান তিনি। এর আগে এক মেয়ে রয়েছে কপিল শর্মার।

কপিল টুইটে জানান, ‘নমস্কার। ঈশ্বরের আশীর্বাদে আমাদের বাড়িতে আজ ভোরেই পুত্রসন্তান এসেছে। নবজাতক এবং মা দু’জনেই সুস্থ রয়েছে। আপনাদের ভালবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ টুইটের একেবারে শেষে কপিল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কয়েকদিন পিতৃত্বকালীন ছুটি নেওয়ার কথা বলেছিলেন এই কমেডি কিং।

২০১৮ সালের ১২ ডিসেম্বর জলন্ধরে গিন্নির সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০১৯ সালে ১০ ডিসেম্বর দু’জনের প্রথম সন্তান আনায়রা’র জন্ম হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading