পুঁজিবাজার: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের বড় পতন

পুঁজিবাজার: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের বড় পতন

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:০৮

আজ সোমবার (০১ ফেব্রুয়ারি), সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। গতকালের মতো আজও মূল্য সূচকের বড় পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন ডিএসইতে আগের দিন রবিবার থেকে ১০৪ কোটি ৮৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ১০ লাখ টাকার। সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৪ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৮টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮০ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading