বিশ্বে করোনা আক্রান্ত ১০ কোটি ২৯ লাখ ছাড়াল
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৬:৪৫
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৪৮৭ জনে। এছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ২৭ হাজার ৫৬৮ জনে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৩৬২ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৪১ হাজার ৩১৯ জন মৃত্যুবরণ করেছেন।

