বিএনপির হারুনুর রশিদ সাহেব পয়েন্ট অব অর্ডার শেখাচ্ছেন: রাঙ্গা
উত্তরদক্ষিণ| সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১| আপডেট : ২০:২০
জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বিএনপির হারুনুর রশিদ সাহেব পয়েন্ট অব অর্ডার শেখাচ্ছেন। পয়েন্ট অব অর্ডারের মানে কি তিনি বোঝেন? কত ধারায় পয়েন্ট অব অর্ডার দিতে হবে সেটা উনি জানেন কিনা আমি জানি না।
সোমবার (১ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।
বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের উদ্দেশে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘পয়েন্ট অব অর্ডার মানে বোঝেন? পয়েন্ট অব অর্ডার মানে অ্যানি কাইন্ড অব ডিজ-অর্ডার অব দ্য হাউজ। হাউজে তো কোনো ডিজ-অর্ডার হয়নি। তাহলে পয়েন্ট অব অর্ডারের কথা আসে কেন? কত ধারায় পয়েন্ট অব অর্ডার দিতে হবে তা শিখে নেবেন।’
বিরোধীদলের চিফ হুইপ বলেন, ‘সংসদে আমাদের নিয়ে বকাবকি করা হয়েছে। কার্যপ্রণালী বিধির যে কমিটি রয়েছে সেই কমিটির আমি একজন সদস্য। আমি উনাকে সময় দিয়েছিলাম। যখন সময় লাগে বিরোধীদলের সদস্যরা তখন আমার কাছ থেকে নিয়ে যায়।’

