শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ| সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১| আপডেট : ২০:৩৫
আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় আপিলের রায় ঘোষণার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন হাইকোর্ট।
সোমবার (১ ফেব্রুয়ারি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামমিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্টের বেঞ্চ এই দিন ধার্য করেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করে আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১০ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু হওয়ার পরে অব্যাহতভাবে চলছিল। আসামিপক্ষের আইনজীবীরা এর আগে তাদের যুক্তিতর্ক শেষ করেছেন। আজ (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষ শুনানি শেষে করেছে। দীর্ঘ শুনানি শেষে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ঠিক করেছেন।’
প্রসঙ্গত, গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০০০ সালে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও আসামিপেক্ষের করা আপিল আবেদনের ওপর সোমবার শুনানি সম্পন্ন হওয়ায় আদালত এ রায়ের দিন নির্ধারণ করেন।

