ভাটারায় অবৈধ মদের কারখানা থেকে গ্রেপ্তার ৬

ভাটারায় অবৈধ মদের কারখানা থেকে গ্রেপ্তার ৬

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ০৮:২৬

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ভাটারা এলাকায় অবৈধ মদের কারখানায় অভিযান চালিয়েছে । এসময় মূলহোতাসহ হাতেনাতে ছয় জনকে আটক করা হয়।

অবৈধ মদের কারখানা নির্মূলে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ভাটারার খিলবাড়িরটেক মুক্তি পল্লীর ইউনিয়ন পরিষদ রোডে অভিযান চালায়।

পুলিশ বলছে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় যে বিষাক্ত মদ তৈরি হচ্ছে, তা পান করে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে।

 অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘গত কয়েকদিনে বিদেশি মদপান করে ঢাকার বেশ কয়েকজন অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু বিদেশি মদপানে এমন হওয়ার কথা না। তখনই আমরা ধারণা করি ভেজাল মদে এমন ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আমরা তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন খিলবাড়ীর টেক মুক্তি পল্লী ইউনিয়ন পরিষদ রোডের বেস্ট ফিউচার স্কুলের কাছে একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালায় ডিবি গুলশান টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘এই সময় দেখা যায় দুটি ঘিঞ্জি ঘরে পুরোনো বিদেশি মদের বোতলে ভেজাল মদ ভরার কাজ চলছে। ঘটনাস্থল থেকে হাতেনাতে ছয় জনকে আটক করা হয়।’

ডিবি প্রধান আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে মিরপুর থেকে আনা স্পিরিট, চিনি, রং ও পানি মিশিয়ে তারা বিদেশি বোতলে ভরে মদ তৈরি করছিল। এক সপ্তাহে ২৩১ বোতল তৈরি ভেজাল মদ রাজধানীসহ ঢাকার আশেপাশে বিক্রি করেছে। তাদের কাছ থেকে একটি খাতা উদ্ধার হয়েছে। সেখানে এই কাজে জড়িত অনেকের নাম জানা গেছে। তাদের ধরতেও অভিযান চলবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading