মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১০:৫০

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার হুমকি দিয়েছেন। ব্রিটেনের সংবাদ মাধ্যমকে বিবিসি এখবর জানিয়েছে।

মিয়ানমারের এসব ঘটনা নিয়ে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “সেনাবাহিনীর কখনোই জনগণের ইচ্ছা বা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফলকে বাতিল করার চেষ্টা বা মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত নয়।”

সোমবার (১ ফ্রেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে সু চি ও তার ক্ষমতাসীন দলের অন্যান্য নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি করে সু চির দল এনএলডি নিরঙ্কুশ জয় পেয়েছে বলে অভিযোগ তাদের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চিকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও তাকে কোথায় রাখা হয়েছে তা অজানাই রয়ে গেছে।

নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি ও তার দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানোর লক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মঙ্গলবার বৈঠকে বসার কথা আছে বলে কূটনীতিকরা জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading