মেয়ের নাম জানালেন বিরাট-আনুশকা
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট| মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৪৪
ইন্ডিয়ান দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তাদের প্রথম সন্তানে নাম জানিয়েছেন। এর আগে সদ্যোজাত মেয়ের ছবি ও তথ্য তাদের অনুমতি ছাড়া না ছাপাতে সংবাদকর্মীদেরও সতর্ক করে দেন বিরুষ্কা দম্পতি। সময় এলে তারা নিজেরাই ভক্ত-অনুরাগীদের মাঝে ফুটফুটে কন্যাশিশুর ছবি ও তথ্য মিডিয়ায় জানাবেন বলে কথা দেন কোহলি ও আনুশকা।
সংবাদকর্মীদের চিঠি পাঠিয়ে লিখেছিলেন– ‘আমাদের সন্তানবিষয়ক সব তথ্য আপনারা আমাদের কাছ থেকেই পাবেন। কিন্তু আপনাদের অনুরোধ করব, এমন কিছু ছাপাবেন না, যার মধ্যে আমাদের সন্তানের কিছু আছে।’
অবশেষে কথা রেখেছেন বিরুষ্কা দম্পতি। সোমবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছেন আনুশকা শর্মা। কিন্তু ছবিতে মা-বাবা দুজনকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও সদ্যোজাত মেয়ের মুখ দেখা যাচ্ছে না। এ দম্পতি মেয়েকে এমনভাবে ধরে রেখেছেন, যাতে চেহারাটা না বোঝা যায়।
তবে চেহারা না দেখালেও ঠিকই তথ্যের দিক থেকে চালাকি করেননি এই দম্পত্তি। মেয়ের নাম জানিয়েছেন তিনি। মেয়ের নাম ‘ভামিকা রেখেছেন তারা।
ছবির ক্যাপশনে আনুশকা লিখেছেন– ‘ভালোবাসা, কৃতজ্ঞতা ও একে অপরের জীবনে সদা উপস্থিত থেকে আমাদের জীবন একত্রে কাটিয়েছি। কিন্তু ‘ভামিকা’ আমাদের জীবনে একটা সম্পূর্ণ নতুনমাত্রা দিয়েছে। মাঝেমধ্যে এক মিনিটের মধ্যে আনন্দাশ্রু, হাসি, চিন্তা, কৃতজ্ঞতাবোধ-একাধিক আবেগ ভিড় জমায় মনের কোণে।’

