ট্রেনে কাটা পড়ে নিহত রেলওয়ের কর্মকর্তা

ট্রেনে কাটা পড়ে নিহত রেলওয়ের কর্মকর্তা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৩:৫৪

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। আমিন বেপারী (৩৬) নামে ব্যক্তি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে কাউলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, আজ সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading