শেয়ার কেনা-বেচার ঘোষণা বিবিএস কেবলসের উদ্যোক্তার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৪:০৩
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলসের উদ্যোক্তা মো. আশরাফ আলী খান। এই উদ্যোক্তা তার কাছে থাকা কোম্পানির ৩২ লাখ শেয়ার বেচবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
এদিকে কোম্পানিটির অন্য উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ রুহুল মজিদ এবং হাসান মোর্শেদ চৌধুরী দুজনে ১৬ লাখ করে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবে বলেও জানা গেছে।
বিবিএস কেবলসের তিন উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনাবেচা করতে পারবে।

