পুঁজিবাজার: আজও সূচকের পতন

পুঁজিবাজার: আজও সূচকের পতন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:১৩

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সপ্তাহের ৩য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে ৭০২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ১৫ কোটি ২৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে আজ। গতকাল (সোমবার) লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ২২ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে। ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, দর কমেছে ১৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৮টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯৭ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading