সৈয়দপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সৈয়দপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়নাল আবেদীন| উত্তরদক্ষিণ
নীলফামারী: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৭:০০

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এরশাদ ওরফে আরশাদকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নাসিম নামের আরেক যুবককে তল্লাশি করে তাঁর শরীর থেকে ১৭ পিচ ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শহরের হাওয়ালদার পাড়া সিরিষ গাছ তলা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এরশাদ মৃত রাজা মিয়ার ছেলে। আর নাসিম নতুন বাবু পাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহন বাদী হয়ে আসামী নাসিমের বিরুদ্ধে এজাহার দাখিল করে মাদক মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading