জবির উদ্ভিদবিজ্ঞানে তৃতীয় ট্রাস্টের উদ্বোধন

জবির উদ্ভিদবিজ্ঞানে তৃতীয় ট্রাস্টের উদ্বোধন

মেহেরাবুল ইসলাম| উত্তরদক্ষিণ
জবি প্রতিনিধি: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৭:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য মোঃ সামছুল হক ও জোহরা খাতুন নামে একটি ট্রাস্টের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২রা ফেব্রুয়ারি) অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য পাঁচ লক্ষ টাকা মূল্যমানের তৃতীয় ট্রাস্ট ফান্ড মোঃ সামছুল হক ও জোহরা খাতুন ট্রাস্টের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, ট্রাস্টিবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য ট্রাস্ট ফান্ডের দাতাত্রয় জনাব সাহানা পারভীন, জনাব শাহরিয়ার পারভীন এবং জনাব সারোয়ারী পারভিন হককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, উদ্ভিদবিজ্ঞান বিভাগে চার লক্ষ টাকা মূল্যমানের শেখ আবুল হোসেন ও আবেদা খাতুন ট্রাস্ট ফান্ড এবং পাঁচ লক্ষ টাকা মূল্যমানের ড. মোঃ আতাহার উদ্দিন ট্রাস্ট ফান্ড নামে আরও দুইটি ট্রাস্ট ফান্ড পরিচালিত হয়ে আসছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading