লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:২৫
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)। সপ্তাহের ৩য় কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১২৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি মোট ১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩ লাখ ২০ হাজার ২১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৯৫ লাখ টাকা। বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৬ লাখ ৯৮ হাজার ৫৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ কোটি ৬৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার, বিকন ফার্মা, ওয়ালটন হাইটেক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

