দরপতনের শীর্ষে যারা

দরপতনের শীর্ষে যারা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৪৩

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)। সপ্তাহের ৩য় কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ৭.৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৯৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪৬ বারে ২৮ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৯ টাকা ৮০ পয়সা বা ৫.৯৮ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স,নর্দার্ণ ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading