দায়িত্ব থেকে বিদায় নিলেন চসিক প্রশাসক সুজন

দায়িত্ব থেকে বিদায় নিলেন চসিক প্রশাসক সুজন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৪৫

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন সিটি করপোরেশনের প্রশাসক পদ থেকে বিদায় নিয়েছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) তার দায়িত্বের ১৮০ দিন পূর্ণ হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক অত্যাবশ্যকীয় ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আমি মনে করেছিলাম গত ৫ আগস্ট দায়িত্ব নিয়েছি তাই আগামী ৫ ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তর করব। কিন্তু আমার মেয়াদের হিসাব করা হয়েছে ১৮০ দিন। তাই আমি আজকের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে সিটি করপোরেশন ছেড়ে চলে যাচ্ছি।’

মোজাম্মেল হক বলেন, ‘অফিস আদেশ পেয়েছি, আমি প্রশাসক মহোদয় থেকে দায়িত্ব বুঝে নিচ্ছি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading