ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:০০

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হয়।

ডা. আবদুল্লাহ বলেন, “আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় নিয়ে আসার। এর মধ্যেই নতুন জটিলতা তৈরি হয়। নিউমোনিয়া হয়েছিল।”

গ্রিনলাই্ফ হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রেহানা আক্তার বলেন, “তিনি অনেকদিন ধরেই আমাদের এখানে ছিলেন। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর উনাকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা আবার খারাপ হলে সেখান থেকে এইচডিইউতে, পরে আইসিইউতে নেওয়া হয়।”

মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদা। তিনি তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading