নতুন কর্মস্থলে পুলিশের ৩১ অতিরিক্ত ডিআইজি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:৩৭
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের কথা জানানো হয়।
হাইওয়ে পুলিশের তানভীর হায়দার চৌধুরীকে ঢাকা সিআইডিতে, আর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মনির হোসেনকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশ, আর সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালমা বেগমকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি শামীমা বেগমকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মজিদ আলীকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবুল কুদ্দুস আমিনকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মহা. আশরাফুজ্জামানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকার নৌ-পুলিশের মো. মাহবুবুর রহমানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, আর পুলিশের বিশেষ শাখা-এসবির মো. আলমগীর আলমকে ঢাকার অপরাধ তদন্ত বিভাগ- সিআইডিতে পদায়ন করা হয়েছে।
সদ্য পদোন্নতি পাওয়া নৌ-পুলিশের মো. শফিকুল ইসলামকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সদ্য অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. বরকতুল্লাহ খানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সারোয়ার মোর্শেদ শামীমকে পুলিশ সদরদপ্তরে, আর আবু রায়হান মুহাম্মদ সালেহকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. শামসুল আলমকে চট্টগ্রাম মহানগর পুলিশে, আর মো. নজরুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকীকে পুলিশ সদরদপ্তরে, মো. জামিল হাসানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে, সানা শামীনুর রহমানকে চট্টগ্রাম মহানগরে, মো. আতিকুর রহমানকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদরদপ্তরের এআইজি (প্রশাসন) মো. মাসুদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া নওরোজ হাসান তালুকদারকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা এবং মোহাম্মদ এনামুল হককে বরিশাল মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. মাহবুবুর রহমানকে ঢাকা রেঞ্জে, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনারের দায়িত্ব পালন করে আসা মো. ওয়ালিদ হোসেনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়া মিয়া মাসুদ করিমকে পুলিশ সদরদপ্তরে, মো. মেহেদুল করিমকে রংপুর মহানগরে, মো. গিয়াস উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে।

