ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট বুধবার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:২০
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বুধবার (৩ ফেব্রুয়ারি) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। করোনা মহামারির মধ্যে বাংলাদেশের প্রথম টেস্ট এই ম্যাচটি। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাররাই ফেভারিট। তবে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।
প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ওয়ানডে সিরিজে ১০ জন নতুন ক্রিকেটারের অভিষেক হলেও টেস্টে তুলনামূলক অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে ক্যারিবিয়রা। এর আগে গত বছরের শুরুর দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে অংশ নেয় টাইগাররা।

