কমছে শীত

কমছে শীত

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:৩২

গত ২৪ ঘণ্টায় দেশের বেশকিছু অঞ্চল শৈত্যপ্রবাহমুক্ত হয়েছে বলে শৈত্যপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার (৩ ফেব্রুয়ারি) দুই বিভাগ ও আট অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তিন বিভাগ ও ১৬ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এদিকে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের তিন দিনেও তাপমাত্রা বাড়তে পারে বলে বুধবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সূত্রমতে, রাজশাহী ও রংপুর বিভাগসহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading