পুঁজিবাজারের ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণের তথ্য
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:১১
শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। সেগুলো হলো ফু-ওয়াং ফুডস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, গ্লোবাল হেভি কেমিক্যালস ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদেরকে ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিতরণ করেছে ফু-ওয়াং ফুডস। এ ছাড়াও ফোলিও শেয়ারহোল্ডারদেরকে নিবন্ধিত ঠিকানায় ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এছাড়া বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদেরকে ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদেরকে ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে সোনালী আঁশ। বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস। এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজও বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদেরকে ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে।

