করোনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৫০

২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জন ১১ জন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে সারাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৬২ জনে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৩৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading