টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ মোদির
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৪৫
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) আগ্রহ প্রকাশ করেছেন টুঙ্গিপাড়ায় যাবেন। এটি নিয়ে কাজ চলছে।’
ইন্ডিয়ার ট্রানজিট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়ার মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার বিষয়ে অনুরোধ করেছি এবং ইন্ডিয়া বিষয়টি বিবেচনা করছে। আমরা কানেক্টিভিটি চেয়েছি। বলেছি নেপাল ও ভুটানের সঙ্গে কানেক্টিভিটি চাই। বিবিআইএন করেছিলাম এবং ভুটানের জন্য আটকে ছিল। এখন যতদূর হয়েছে ততদূর এটি চালু করবো।’
প্রসঙ্গত, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ, স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ২৭ মার্চ।

