‘বিগ বস-১০’ সিজনের স্বামী ওম আর নেই
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:০৫
‘বিগ বস-১০’ সিজনের বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম আর নেই। দিল্লির নিগম বোধ ঘাটে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ইন্ডিয়ার উত্তর প্রদেশের গাজিয়াবাদের অঙ্কুর বিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে— তিন মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্বামী ওম। এরপর করোনামুক্ত হলেও শরীরিক দুর্বলতা ছিল। ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। হঠাৎ পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রসঙ্গত, স্বামী ওম বিগ বস-১০ সিজনে অংশ নিয়ে আলোচিত হন।

