উত্তরায় বার ও ক্লাব থেকে ৮ জন গ্রেফতার

উত্তরায় বার ও ক্লাব থেকে ৮ জন গ্রেফতার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৪৫

রাজধানীর উত্তরায় বিভিন্ন এলাকায় পুলিশ মাদকবিরোধী একাধিক অভিযান চালিয়েছে। এতে বিয়ার ও বিদেশি মদসহ ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উত্তরার তিন ও পাঁচ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান, শমির উদ্দিন, কাওছার কিবরিয়া, রিপন, রাজন ও সহিদুর রহমান মিজান।

উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার গণমাধ্যমকে বলেন, তিন নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারে অবস্থিত ব্যাম্বু শ্যুট চাইনিজ রেস্টুরেন্ট হতে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের ৪টি খালি বোতল উদ্ধারসহ উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান ও শমির উদ্দিনকে গ্রেফতার করা হয়। ৫ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে অবস্থিত লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৫১ বোতল বিদেশি মদসহ সাহিদুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়।

তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে অবস্থিত এয়ারোলিং আবাসিক হোটেল হতে ৬০ টি হান্টার বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতলসহ কাওছার কিবরিয়া, রিপন ও রাজনকে গ্রেফতার করা হয়।

উত্তরা ৯ নম্বর সেক্টরে হোটেল গ্র্যান্ড প্যালেস, হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরে হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরে হবনব চাইনিজ রেস্টুরেন্ট, ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম অ্যাভিনিউ রোডে অবস্থিত লাভলীন রেস্টুরেন্ট এর পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান পরিচালনা করে সরঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়াও একই ভবনে অবস্থিত একটি স্পা হাউস ও সিগনেচার ক্লাবেও অভিযান পরিচালনা করা হয়।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মামলা রুজু করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading