মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে এক লাখ টন চাল

মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে এক লাখ টন চাল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৪৫

মিয়ানমার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, মিয়ানমারে হঠাৎ সরকার পরিবর্তনের কারণে দেশটি থেকে চাল আমদানির চিন্তা আপাতত স্থগিত করা হয়েছে।

অর্থমন্ত্রীর বিকেলের ব্রিফিংয়ের পর গতকাল রাত পৌনে ৯টায় অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনী পাঠিয়ে বলা হয়, ‘মিয়ানমার থেকে চাল আমদানির প্রস্তাব শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়েছে। তথ্যবিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে।’

গণ খাতে ক্রয় আইন ২০০৬–এর ৬৮(১) ধারা এবং গণখাতে ক্রয় বিধি–২০০৮–এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ লাখ টন আতপ চাল মিয়ানমার থেকে আমদানির নীতিগত প্রস্তাব চাওয়া হয়েছিল অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। আর ক্রয় কমিটির বৈঠকে ১ লাখ টন চাল ৪১১ কোটি ২৮ লাখ টাকায় কেনার প্রস্তাব ছিল খাদ্য মন্ত্রণালয়ের। দুটিই অনুমোদিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading